BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক :

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) রাতে সাবেক এই প্রধানমন্ত্রীকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

 

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ঢাকা পোস্টকে বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রাতে তিনি হাসপাতালে থাকবেন।

এর আগে সন্ধ্যা সোয়া ৭টার দিকে হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। এরপর তার কিছু পরীক্ষা-নীরিক্ষা করার জন্য চিকিৎসকরা হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন।

এর আগে গত ১০ জুন মধ্যরাতে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। দুই সপ্তাহ চিকিৎসা নিয়ে ২৪ জুন বাসায় ফেরেন তিনি।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -