BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

অপরাধের ধরন পাল্টালেও আধুনিক হয়নি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধের ধরন ও প্রযুক্তি বদলে গেলেও সেই অনুযায়ী পুলিশকে এখনো আধুনিকায়ন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধ প্রতিরোধ ও তদন্তে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। তাই থানা ও উপজেলা পর্যায়ে আধুনিক সাইবার সিকিউরিটি ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, সময়ের সঙ্গে অপরাধের ধরনও পরিবর্তিত হয়েছে। বর্তমানে অনেক অপরাধ সংঘটন, শনাক্তকরণ ও তদন্তের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির প্রয়োজন হচ্ছে। কিন্তু সেই চাহিদা অনুযায়ী পুলিশ বাহিনীকে এখনো পুরোপুরি আধুনিকায়ন করা সম্ভব হয়নি। এ কারণে দেশের থানা ও উপজেলা পর্যায়ে আধুনিক সাইবার সিকিউরিটি ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ক্রাইম রিপোর্টারদের পেশাগত ঝুঁকির বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ঝুঁকি নিয়ে অপরাধের সংবাদ সংগ্রহ করাই ক্রাইম রিপোর্টারদের কাজ। যারা এ ধরনের ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করছেন, তাদের ঝুঁকি ভাতা দেওয়ার বিষয়টি নিয়ে কাজ করা যেতে পারে।

প্রচলিত আইনের সংশোধনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে প্রচলিত আইনে অপরাধীদের গ্রেপ্তার করা হলেও তারা পরে জামিনে বেরিয়ে আসেন। তাই সময় ও অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় আইন সংশোধনের উদ্যোগ নেওয়া দরকার।

যুবসমাজের অপরাধ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, অনেক অপরাধের সঙ্গে জুয়া ও মাদকের সম্পৃক্ততা রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে এসব বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, শুধু অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নিলেই অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। কেন অপরাধ হচ্ছে, তার কারণ আগে গবেষণার মাধ্যমে চিহ্নিত করতে হবে। এরপর অপরাধের মূল কারণ দূর করার মাধ্যমে অপরাধ কমিয়ে আনার উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে কাজ চলমান রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »