BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

অসুস্থ বন্ধুকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল দুই বন্ধুর!

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নরসিংদী জেলার বৌয়াকোড় এলাকার খিতিশ চন্দ্র দাসের ছেলে অনুপ দাস (৫৫) এবং সাটিরপাড়া গ্রামের মো. নওয়াজিশ আজিমের ছেলে মো. আনোয়ারুল আজিম (৫৬)।

পরিবারের সদস্যরা জানান, অনুপ দাস একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। আর আনোয়ারুল আজিম ছিলেন পূবাইল আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। তাঁরা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। বুধবার ভোরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসুস্থ আরেক বন্ধুকে দেখতে মোটরসাইকেলে নরসিংদী থেকে রওনা হন তাঁরা।

ADS Payra UP Election

পথে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বৈশামোড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অনুপ দাসের মৃত্যু হয়। গুরুতর আহত আনোয়ারুল আজিমকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, মোটরসাইকেল নিয়ে সিলেটে যাওয়ার পথে বৈশামোড়া এলাকায় যানজটের সৃষ্টি হয়েছিল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি হেফাজতে নেয়। তবে ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »