BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মির্জাগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিএনপির ৪৪ সদস্যের কমিটি গঠন

মাকসুদ আহমেদ বায়েজীদ,মির্জাগঞ্জ, প্রতিনিধি :

 

পটুয়াখালীর মির্জাগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মির্জাগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ৪৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ সাহাবুদ্দিন নান্নু এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ হারুন অর রশীদ যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন প্রদান করেন।

গঠিত কমিটিতে উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নুকে আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ হারুন অর রশীদকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্যান্য সম্মানিত সদস্যরা হলেন— উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু সিকদার, সিনিয়র সদস্য মোবারক আলী মুন্সী, সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি ও আইউব আলী খান; যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মনজু,সাংগঠনিক সম্পাদক সুজন সিকদার ও শামীম আহমেদ, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বাপ্পী; তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ এবং ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ সুলতান মুন্সি।

ADS Payra UP Election

যুবদল নেতৃবৃন্দের মধ্যে স্থান পেয়েছেন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক সুজন হাওলাদার, বাবুল মুন্সি,মোঃ শাহীন ফরাজী, উপজেলা যুবদল নেতা মোঃ পিন্টু , ফেরদৌস আহমেদ সৌরভ ও উপজেলা বিএনপির সদস্য জনি মুন্সি,
উপজেলা মৎস্য জীবি দলের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক দুলাল হোসেন।

স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে যুক্ত হয়েছেন মো.খোকন সিকদার, সদস্য সচিব ইলিয়াস হোসেন, মেহেদী হাসান, মোঃ হারুন মৃধা, মোঃ বশির ফরাজী ও মোঃ নজরুল ফরাজী।
উপজেলা যুবদল থেকে আরো যুক্ত হয়েছেন মোঃ মধু মৃধা ও শাহীন মোল্লা।

ছাত্রদল থেকে কমিটিতে রয়েছেন
রাজিব আহমেদ, মোঃ নাঈম, মোঃ ইব্রাহিম হোসেন, মোঃ সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের মোঃ মোঃ সাইফুল মৃধা, সুবিদখালী সরকারি কলেজ ছাত্রদলের মোঃ তাওহীদ, উপজেলা ছাত্রদলের মোঃ আতিকুল্লাহ সোহাগ।
এছাড়াও দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা, উপজেলা বিএনপির অপু দাস,হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিজয় শীল ও সাধারণ সম্পাদক পংকজ চন্দ্র দেবনাথ এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কালু কর্মকার ও সদস্য সচিব তারক দাস, উপজেলা যুবদলের মিন্টু কর্মকার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,
অনুমোদিত এ কমিটির অনুলিপি ইতোমধ্যে কেন্দ্রীয় বিএনপি’র বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন,সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং পটুয়াখালী জেলা বিএনপি’র সভাপতি স্নেহাংশু সরকার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন এর নিকট পাঠানো হয়েছে।

সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু জানান, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় উপজেলার পূজা মণ্ডপগুলোতে শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এ কমিটি সার্বিক মনিটরিং ও সহযোগিতার দায়িত্ব পালন করবে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »