BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

আইজিপি সহজ-সরল মানুষ, অসতর্কতাবশত বলে ফেলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্য অসতর্কতাবশত দেওয়া। আইজিপি সহজ-সরল মানুষ, আইনের কঠোর প্রয়োগের বিষয়ে বলতে গিয়ে এমন মন্তব্য করেছেন। তবে তাঁর এ কথা বলা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার ক্রসফায়ার চায় না। বরং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। সরকার কোনোভাবেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা সহ্য করবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা সরকারের প্রধান লক্ষ্য। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নও সরকারের অন্যতম অগ্রাধিকার। এ পর্যন্ত ক্রসফায়ার ও হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে।

তিনি আরও বলেন, পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ‘ফ্যাসিস্ট’ বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে আখ্যা দেয়। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »