BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

আনসার ও ভিডিপিকে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স দিল সরকার

গাজীপুর সংবাদদাতা:

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুর হক চৌধুরী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (ভিডিপি) রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রদান করেছেন।

বুধবার (২৮ অক্টোবর) গাজীপুরের মৌচাক এলাকায় অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের হাতে আনুষ্ঠানিকভাবে এ লাইসেন্স তুলে দেন মন্ত্রী।

লাইসেন্স প্রদান অনুষ্ঠানের আগে মন্ত্রী বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে আয়োজিত অনুষ্ঠানে তিনি বাহিনীর জন্য রিক্রুটিং এজেন্সির লাইসেন্স হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লাইসেন্স প্রদানকালে মন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের অন্যান্য রিক্রুটিং এজেন্সির পাশাপাশি বাংলাদেশ আনসার ও ভিডিপিকেও সরকারি উদ্যোগে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স দেওয়া হয়েছে। এর মাধ্যমে বাহিনীটি বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ শ্রমিকের চাহিদা অনুযায়ী কর্মী পাঠানোর সুযোগ পাবে।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »