BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

আজই পদত্যাগপত্র দিতে পারেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ মঙ্গলবারই তিনি পদত্যাগপত্র জমা দিতে পারেন। তবে তাঁর পদত্যাগের কারণ এখনো জানা যায়নি।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মোবাশ্বের মোনেম বিষয়টি সরাসরি অস্বীকার করেননি। তিনি বলেন, ‘হলে জানবেন।’ তাঁর এই বক্তব্যের পরই পিএসসি চেয়ারম্যানের পদ থেকে তাঁর সরে দাঁড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

অধ্যাপক মোবাশ্বের মোনেম ২০২৪ সালের অক্টোবরে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তিনি গুরুত্বপূর্ণ এই সাংবিধানিক প্রতিষ্ঠানের নেতৃত্বে আসেন।

এর আগে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করলে তৎকালীন পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

পিএসসি দেশের সরকারি চাকরিতে নিয়োগের জন্য বিসিএসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা ও নিয়োগ কার্যক্রম পরিচালনা করে। ফলে চেয়ারম্যানের পদ থেকে অধ্যাপক মোবাশ্বের মোনেমের সম্ভাব্য পদত্যাগের বিষয়টি নিয়ে প্রশাসন ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -