BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে: সিইসি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হলেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার মতে, মানুষ ভোটমুখী হলে দেশে বিশৃঙ্খলা কমে আসবে। এদিকে, যথাসময়েই ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিশ্চিত করতে দুর্নীতি ও নাগরিক হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

বুধবার (১৮ নভেম্বর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম, বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। মানুষ ভোটমুখী হলেই দেশে বিশৃঙ্খলা কমে যাবে বলে মনে করেন তিনি।

এ সময় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে উল্লেখ করে সিইসি জানান, যথাসময়েই নির্বাচনের ভোটের তফসিল ঘোষণা করা হবে।

জাতীয় পরিচয়পত্রের সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে যেন কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

তিনি জানান, এনআইডি সেবায় দুর্নীতি ও নাগরিক হয়রানির অভিযোগ আর দেখতে চায় না কমিশন। জনগণের সেবা নিশ্চিত করতে এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে চায়।

সেবাপ্রার্থীদের ভোগান্তি কমানো এবং এনআইডি-সংক্রান্ত কার্যক্রম আরও সহজ ও কার্যকর করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

কর্মশালায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, গত দুই বছরে জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত ১৭ লাখের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে।

তবে এসব আবেদন নিষ্পত্তি করতে গিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বলে জানান তিনি। এসব চ্যালেঞ্জের কারণে নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও মন্তব্য করেন এই নির্বাচন কমিশনার।

দিনব্যাপী আয়োজিত কর্মশালায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »