সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিত চক্রান্তের প্রতিবাদে পুটখালী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
মো: রায়হান হোসেন , বেনাপোল,শার্শা (যশোর):
পরিকল্পিত চক্রান্তের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
পুটখালী ইউনিয়নে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু সভাপতি যশোর জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. দেলোয়ার হোসেন খোকন সাধারন সম্পাদক যশোর জেলা বিএনপি।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, "দেশবিরোধী ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো ধরনের চক্রান্ত প্রতিহত করতে নেতাকর্মীদের সর্বদা ঐক্যবদ্ধ থাকতে হবে।" তারা আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুশিয়ারি উচ্চারণ করেন।
উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম, সদস্য সচিব সবুজ হোসেন খানসহ পুটখালী ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুটখালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
