BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ করার প্রস্তাব ট্রাম্পের!

জাতিসংঘে দেওয়া ভাষণে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বা এআইকে নতুন নামে পরিচয় করিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এআইকে ‘সুপার ইন্টেলিজেন্স’ নামে উল্লেখ করেন।

ভাষণে ট্রাম্প বলেন, এআইয়ের ক্ষেত্রে ‘আর্টিফিশিয়াল’ শব্দটি ব্যবহার করলে প্রযুক্তিটিকে নকল বা কৃত্রিম কিছু মনে হতে পারে। তার মতে, এটি নকল কিছু নয়, বরং অসাধারণ একটি প্রযুক্তি। তবে এ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

এ সময় ট্রাম্প বলেন, “সুপার ইন্টেলিজেন্সের নতুন জগতে স্বাগতম।”

এর আগে বিভিন্ন সময়ে এআই উন্নয়নের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে শীর্ষ অবস্থানে রাখার ওপর জোর দিয়েছেন ট্রাম্প। গত সপ্তাহেও তিনি বলেছিলেন, এআইয়ের নিয়ন্ত্রণ যার হাতে থাকবে, তারাই জয়ী হবে।

ADS Payra UP Election

এআই খাতে সরকারি নিয়ন্ত্রণ বা নতুন বিধিনিষেধ আরোপের বিরোধিতা করে আসছেন ট্রাম্প। এ কারণে এ বিষয়ে জাতিসংঘে উপস্থিত বিভিন্ন পক্ষের অবস্থানের সঙ্গে তার মতপার্থক্য রয়েছে।তিনি এআইকে ‘সুপার ইন্টেলিজেন্স’ নামে উল্লেখ করেন।

ভাষণে ট্রাম্প বলেন, এআইয়ের ক্ষেত্রে ‘আর্টিফিশিয়াল’ শব্দটি ব্যবহার করলে প্রযুক্তিটিকে নকল বা কৃত্রিম কিছু মনে হতে পারে। তার মতে, এটি নকল কিছু নয়, বরং অসাধারণ একটি প্রযুক্তি। তবে এ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

এ সময় ট্রাম্প বলেন, “সুপার ইন্টেলিজেন্সের নতুন জগতে স্বাগতম।”

এর আগে বিভিন্ন সময়ে এআই উন্নয়নের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে শীর্ষ অবস্থানে রাখার ওপর জোর দিয়েছেন ট্রাম্প। গত সপ্তাহেও তিনি বলেছিলেন, এআইয়ের নিয়ন্ত্রণ যার হাতে থাকবে, তারাই জয়ী হবে।

এআই খাতে সরকারি নিয়ন্ত্রণ বা নতুন বিধিনিষেধ আরোপের বিরোধিতা করে আসছেন ট্রাম্প। এ কারণে এ বিষয়ে জাতিসংঘে উপস্থিত বিভিন্ন পক্ষের অবস্থানের সঙ্গে তার মতপার্থক্য রয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »