BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

কাউনিয়ায় আন্তর্জাতিক শান্তি দিবসে র‍্যালি ও মানববন্ধন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:“শান্তিতে বিনিয়োগ করুন, সবার জন্য, সর্বত্র প্রতিদিন” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে দ্য হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় পিএফজি কাউনিয়া উপজেলা কমিটির উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে একটি র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‍্যালিটি বালিকা বিদ্যালয় মোড়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে গিয়ে মানববন্ধনে রূপ নেয়। মানববন্ধন শেষে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

পিএফজি কমিটির অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর চৌধুরী লিটনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন পিএফজি কমিটির সমন্বয়কারী ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, পিএফজি কমিটির সদস্য ও জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আব্দুস সালাম সরকার, এনসিপি উপজেলা শাখার সমন্বয়কারী সাইদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি ইদ্রিস আলী বিডিআর, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রওশন আরা রত্না, সিপিবি উপজেলা শাখার সভাপতি গোবিন্দ চন্দ্র, ইমাম সমিতির সাবেক সভাপতি আলহাজ আব্দুল কুদ্দুস, বালাপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রহিম, বিএনপি নেতা আব্দুল গফুর ও সাংবাদিক জহির রায়হান প্রমুখ।

বক্তারা বলেন, কাউনিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক, জুয়া, সন্ত্রাস, নাশকতা ও বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি সব ধর্মের মানুষের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তারা।

এ সময় যেকোনো সমস্যা পারস্পরিক আলোচনা ও ঐক্যের মাধ্যমে সমাধান করে একটি শান্তিপূর্ণ কাউনিয়া গড়ে তোলা এবং ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাই একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -