BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

হাটহাজারীতে সাত পা-ওয়ালা বিরল বাছুর, দেখতে মানুষের ভিড়!

চট্টগ্রামের হাটহাজারীতে সাত পা নিয়ে জন্ম নিয়েছে একটি বিরল বাছুর। স্বাভাবিক চার পায়ের পাশাপাশি বাছুরটির পিঠ ও পেছনের অংশে রয়েছে আরও তিনটি অতিরিক্ত পা। অস্বাভাবিক শারীরিক গঠনের এই বাছুরটির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। দূরদূরান্ত থেকেও অনেকে বাছুরটিকে দেখতে ভিড় করছেন। বর্তমানে বাছুরটি জীবিত ও সুস্থ রয়েছে বলে জানা গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) হাটহাজারী পৌরসভার দুদু মিয়ার পাহাড় এলাকায় খামারি মো. মাসুদের একটি গাভী এই বাছুরটির জন্ম দেয়। মো. মাসুদ স্থানীয় বাসিন্দা আবু তাহেরের ছেলে। জন্মের পর বাছুরটির শরীরে স্বাভাবিক চার পায়ের পাশাপাশি আরও তিনটি অতিরিক্ত পা দেখতে পান খামারিরা।

বিরল এই শারীরিক গঠনের খবর দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর থেকেই বাছুরটিকে একনজর দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ সেখানে আসতে শুরু করেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বাছুরটি জীবিত ও সুস্থ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিষয়টি জানাজানি হওয়ার পর হাটহাজারী উপজেলা প্রাণিসম্পদ বিভাগের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শনে যায়। তবে খামারি বাছুরটি তাদের দেখাতে সম্মতি দেননি। পরে প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে খামারির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

হাটহাজারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাবিল ফারাবী জানান, বাছুরটির চিকিৎসাসেবা কিংবা প্রয়োজনীয় পরামর্শের জন্য প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে মালিকপক্ষকে সহযোগিতার কথা জানানো হয়েছে।

তিনি বলেন, কী ধরনের জিনগত ত্রুটি বা শারীরিক কারণে বাছুরটির এমন অস্বাভাবিক গঠন হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি পরবর্তীতে গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হতে পারে।

এদিকে সাত পা-ওয়ালা বিরল বাছুরটির ছবি ও খবর এলাকায় ছড়িয়ে পড়ায় মানুষের আগ্রহও বাড়ছে। বাছুরটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে প্রাণিসম্পদ বিভাগ।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -