BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

কুমিল্লায় তাহেরীর মাহফিল বন্ধ ঘোষণা, প্রতিবাদে হেফাজতের নেতাকর্মীরা!

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর পূর্বনির্ধারিত মাহফিল বন্ধ করে দিয়েছে প্রশাসন। তার আগমনকে কেন্দ্র করে স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের প্রতিবাদ ও বিক্ষোভের মুখে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের অনুমতি না থাকায় শুক্রবার (২৭ নভেম্বর) মাহফিল আয়োজনের অনুমতি দেওয়া হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, তাহেরীর আগমনকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকেই প্রতিবাদে মাঠে নামেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। পাশাপাশি তাহেরীকে অলিরবাজারে মাহফিল করতে না দেওয়ার দাবিতে স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি জানান।

শুক্রবার নির্ধারিত সময়ে মাহফিল আয়োজনের প্রস্তুতি থাকলেও প্রশাসনের অনুমতি না থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনুষ্ঠান বন্ধ করে দেন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল পরিদর্শন করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

এ বিষয়ে হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই তাহেরীর মাহফিল আয়োজনের চেষ্টা করা হচ্ছিল। বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীকে কোনোভাবেই অলিরবাজারে মাহফিল করতে দেওয়া হবে না। তিনি আসার চেষ্টা করলে পাল্টা কর্মসূচির মাধ্যমে তাকে প্রতিহত করা হবে বলেও জানান এই নেতা।

অন্যদিকে তাহেরীর অনুসারী আমির হোসেন বলেন, ‘যেকোনো কিছুর বিনিময়ে তাহেরী হুজুরের প্রোগ্রাম করব।’

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, প্রশাসনের অনুমতি না থাকায় অলিরবাজারে গিয়াস উদ্দিন তাহেরীকে মাহফিল করতে দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »