BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্তে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ছাব্বির সরদার

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ:

 

 

গোপালগঞ্জ জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সাংগঠনিক সম্পাদক এবং পারুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক দায়িত্বসহ সংশ্লিষ্ট সকল রাজনৈতিক পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন ছাব্বির সরদার।

ব্যক্তিগত সিদ্ধান্ত, দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা এবং নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

ছাব্বির সরদার জানান, জীবনের নতুন অধ্যায় শুরু করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই তিনি রাজনৈতিক অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন। এ সিদ্ধান্তের মাধ্যমে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক পদ-পদবি ও সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করেছেন তিনি।

রাজনৈতিক জীবনে যাঁরা তাঁর পাশে ছিলেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ছাব্বির সরদার। পাশাপাশি তাঁর এই ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানোর আহ্বান জানান তিনি।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »