BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

কুমিল্লায় দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লায় দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দক্ষতা অর্জনের মাধ্যমে নিরাপদ ও বৈধ পথে বিদেশে কর্মসংস্থানের সুযোগ গ্রহণ এবং অভিবাসন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রোজী আকতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী কামরুজ্জামান।

ADS Payra UP Election

সেমিনারে আরও উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের পরিচালক মো. আতিকুর রহমান, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মো. মাইনুদ্দিন, সোনালী ব্যাংক কোটবাড়ি শাখার এজিএম ফারিয়া হুদা এবং জনতা ব্যাংক ক্যাডেট কলেজ শাখার ব্যবস্থাপক মোবারক হুসাইন। এ ছাড়া অনুষ্ঠানে ব্র্যাক মাইগ্রেশন ও রামরুর প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ইমাম এবং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা দক্ষতা উন্নয়নের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগানো, বৈধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং বিদেশ যাওয়ার আগে প্রয়োজনীয় তথ্য যাচাই করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের প্রতারণা থেকে সতর্ক থাকা এবং সরকারি ও অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে অভিবাসন সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়।

আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিরা নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণদের দক্ষতা উন্নয়নের ওপর জোর দেন। সেমিনারে শিক্ষক ও ইমামদের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা তৈরির বিষয়টিও গুরুত্ব পায়।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »