BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় মসজিদের দায়িত্ব হারালেন খতিব!

জুমার খুতবায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলার অভিযোগে ময়মনসিংহের নান্দাইলের একটি মসজিদের খতিব মাওলানা মোজাহিদুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মসজিদ কমিটির এ সিদ্ধান্ত ঘিরে স্থানীয় মুসল্লিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর নান্দাইল পৌরসভার বাইতুল মাহফুজ পুরাবাড়িয়া মোড় জামে মসজিদে জুমার খুতবায় ‘মূর্তি ও ভাস্কর্যের ইতিহাস-ঐতিহ্য এবং তা থেকে মুসলমানদের উত্তরণ’ বিষয়ে আলোচনা করেন খতিব মোজাহিদুল ইসলাম। এ সময় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের প্রসঙ্গ টেনে শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলে মন্তব্য করেন তিনি। পরে এ বক্তব্য নিয়ে আপত্তি ও সমালোচনা তৈরি হলে মসজিদ কমিটি তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।

খতিবের অব্যাহতির ঘটনায় স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন, খতিবের দায়িত্ব শুধু নামাজ পড়ানো নয়, সত্য কথা বলাও তার দায়িত্ব। বক্তব্য নিয়ে কারও আপত্তি থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। এভাবে হঠাৎ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া ঠিক হয়নি।

মসজিদের মুসল্লি কামাল হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের সঙ্গে আলেম-ওলামাদের সম্পর্ক ভালো ছিল না। সেই ক্ষোভ থেকে খতিব এমন মন্তব্য করে থাকতে পারেন। তবে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তও ভালো হয়নি।

অন্যদিকে, অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে মাওলানা মোজাহিদুল ইসলাম বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। বিষয়ভিত্তিক আলোচনার সময় উদাহরণ হিসেবে ওই মন্তব্য করেছিলেন। মসজিদ কমিটির সভাপতি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় প্রতিহিংসাবশত তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মসজিদ কমিটির সভাপতি ফেরদৌস ভূঁইয়া। তার দাবি, খতিব জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলার পর মুসল্লিদের মধ্যে আপত্তি ও সমালোচনা তৈরি হয়। পরে কমিটির সদস্যদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান বলেন, অতীতে আওয়ামী লীগ সরকারের সঙ্গে আলেম-ওলামাদের বিভিন্ন বিষয়ে বিরোধ ছিল। সেই প্রেক্ষাপটে খতিব এমন মন্তব্য করে থাকতে পারেন। তবে এ বক্তব্যের কারণে তাকে অব্যাহতি না দিয়ে আলোচনা করে বিষয়টি সমাধান করা যেত।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -