BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

গাইবান্ধায় সাংবাদিকদের প্রশিক্ষণে বৈষম্যের অভিযোগ, সার্কিট হাউসের সামনে বিক্ষোভ

গাইবান্ধায় জেলা তথ্য অফিসের উদ্যোগে বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মসূচিতে প্রকৃত তরুণ ও কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জেলার একদল তরুণ সংবাদকর্মী।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) গাইবান্ধা সার্কিট হাউসের সামনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া সাংবাদিকেরা অভিযোগ করেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও মানোন্নয়নে প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু আয়োজিত এই প্রশিক্ষণে মাঠপর্যায়ের প্রকৃত তরুণ ও কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি।

ADS Payra UP Election

তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের উদ্দেশ্যে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে যোগ্যতা, অভিজ্ঞতা এবং সক্রিয় সাংবাদিকতার ভিত্তিতে প্রকৃত সাংবাদিকদের সমান সুযোগ দেওয়ার দাবি জানান তারা।

বিক্ষোভকারীরা আরও বলেন, সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর জন্য সরকারি উদ্যোগে যে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়, তা যেন প্রকৃত সাংবাদিকদের কাজে আসে, সেটি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

তরুণ সাংবাদিকেরা প্রশিক্ষণে অংশগ্রহণের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়া অনুসরণ এবং যোগ্যতার ভিত্তিতে সবার সুযোগ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -