BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

গাজার সংকট নিয়ে ট্রাম্পের জামাতার সাথে বৈঠক!

গাজা পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

রোববার মিসরের এল আলামেইন শহরে অনুষ্ঠিত বৈঠকে গাজা সংকটসহ আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য রোববার কায়রোতে হামাসের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে কুশনারের। তার আগে সিসির সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হলো।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে ট্রাম্পের ১৫ দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করার পর কুশনারের মিসর সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

হামাসের সঙ্গে কায়রোর বৈঠকে কুশনারের পাশাপাশি ‘বোর্ড অব পিস’-এর গাজার জন্য উচ্চপর্যায়ের প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভও উপস্থিত থাকার কথা রয়েছে।

আলোচনায় গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন, উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং গাজাবাসীর কাছে মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে জানা গেছে।

গাজা যুদ্ধের অবসান ও দীর্ঘমেয়াদি রাজনৈতিক সমাধানের লক্ষ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা জোরদারের মধ্যেই সিসি-কুশনারের এই বৈঠক অনুষ্ঠিত হলো।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »