BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

গ্যাস-বিদ্যুৎ সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী!

চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে সৃষ্ট জনদুর্ভোগের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দুস্থ সহায়তা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দুঃখ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দ্রুত কারিগরি ত্রুটি কমিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে সংকট মোকাবিলায় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

ADS Payra UP Election

বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তারেক রহমান বলেন, কিছু দল বিদ্যুৎ ও গ্যাস সংকটকে কেন্দ্র করে হঠকারী আন্দোলনের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। সমস্যা সমাধানে কোনো বাস্তবসম্মত প্রস্তাব থাকলে তা লিখিতভাবে সরকারের কাছে জমা দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে গণতন্ত্র ও জবাবদিহি বহাল থাকলেই প্রকৃত উন্নয়ন সম্ভব। সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, আগামী এক মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোশাক বিতরণ কার্যক্রম শুরু হবে।

এ ছাড়া দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -