রাজধানীর গুলশানে ‘শান্তির জন্য প্রকৃত ইসলাম ছাড়া মানুষের মুক্তি নেই’ স্লোগানে আলোচনা সভা করেছে হেযবুত তওহীদ। সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ সভায় প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
সম্রাট শফিউল বাসার বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা, মানবতার মুক্তি এবং মানুষের সার্বিক কল্যাণে প্রকৃত ইসলামের আদর্শ তুলে ধরা প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সহকারী সম্পাদক ফরিদ উদ্দিন রাব্বানী, শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের সম্পাদক সাইফুর রহমান, গুলশান শাখার সভাপতি সম্রাট শফিউল বাসার বাদল, বাড্ডা থানা সভাপতি মো. ফিরুজ, ঢাকা উত্তর আঞ্চলিক নারী সম্পাদক শাকিলা ইসলাম এবং গুলশান শাখার নারী সম্পাদক মনিরা আক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে উপস্থিত প্রায় দুই শতাধিক অংশগ্রহণকারী হেযবুত তওহীদের সঙ্গে কাজ করার সম্মতি জানিয়েছেন বলে আয়োজকরা জানান।
