চীন সরকারের আমন্ত্রণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন আয়োজন ও আলোচনায় অংশ নিতে তিন দিনের সরকারি সফরে চীন গেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে চীনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চায়না সাউদার্নের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে রওনা হন মাহদী আমিন।
সফরকালে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নিয়ে আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান ও আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। এসব আয়োজনে কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ঢাকা ছাড়ার সময় বিমানবন্দরে মাহদী আমিনকে আনুষ্ঠানিকভাবে বিদায় ও শুভেচ্ছা জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া।
এ ছাড়া চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং এবং কালচারাল সেকশনের থার্ড সেক্রেটারি শিয়া দাওজিংও উপস্থিত ছিলেন।
তিন দিনের সফর শেষে মাহদী আমিনের দেশে ফেরার কথা রয়েছে।
