প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক শুরু হয়। প্রায় দুই ঘণ্টা পর বেলা সাড়ে ১১টায় বৈঠকটি শেষ হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, বৈঠকে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবং সড়ক পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলমসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা।
