BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে নতুন আইন করবে সরকার!

ভুয়া তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীনতা নিয়ন্ত্রণের পাশাপাশি সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করতে যুগোপযোগী সাইবার আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, নতুন আইন যেন সাংবাদিকতার স্বাধীনতায় হস্তক্ষেপ না করে এবং এর কোনো ধরনের অপব্যবহার না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ভুয়া তথ্যের কারণে সমাজে যাতে অস্থিরতা তৈরি না হয় এবং সাংবাদিকতার স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ না ঘটে—এসব বিষয়কে গুরুত্ব দিয়েই নতুন আইন প্রণয়নের বিষয়ে আলোচনা করা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজ ও অশালীনতা নিয়ন্ত্রণের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, আইন প্রণয়নের পাশাপাশি সেটির যেন কোনো ধরনের অপব্যবহার না হয়, সেটিও নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »