BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বোনকে হত্যার প্রতিশোধে দুলাভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা!

তেলেঙ্গানায় বোন হত্যার প্রতিশোধ নিতে দুলাভাইকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাইয়ের বিরুদ্ধে। নিহত ব্যক্তি চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার মামলায় গ্রেপ্তার হয়ে সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছিলেন। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে নিহতের শ্যালক খুনের দায় স্বীকার করেছেন বলে জানা গেছে। তবে ভিডিওটির সত্যতা যাচাই করছে পুলিশ।

ভারতের তেলেঙ্গানায় চিত্তারি হরিবাবু নামে ২৬ বছর বয়সী এক যুবককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নিজামাবাদে রাস্তার পাশের একটি খাবারের দোকানের কাছে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাতে জানা গেছে, একটি গাড়িতে করে তিন থেকে চারজন ব্যক্তি সেখানে আসে। তাদের মধ্যে একজন গাড়ি থেকে নেমে হরিবাবুর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তার ঘাড় ও মাথায় একাধিক কোপ দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিজামাবাদের গভর্নমেন্ট জেনারেল হাসপাতালে পাঠায়। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ।

হরিবাবুর বিরুদ্ধে এর আগে তার স্ত্রী গন্ধম বৈষ্ণবীকে হত্যার অভিযোগ উঠেছিল। চলতি বছরের ১৭ মার্চ জগতিয়াল জেলায় চার মাসের অন্তঃসত্ত্বা বৈষ্ণবীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি একজন ইউটিউবার ছিলেন। অতিরিক্ত যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে বৈষ্ণবীর পরিবারের করা মামলায় হরিবাবুকে গ্রেপ্তার করা হয়। পরে জুলাই মাসে তিনি জামিনে মুক্তি পান।

এরপরই হরিবাবুকে হত্যার পেছনে বৈষ্ণবীর ভাই সন্তোষের সম্পৃক্ততার অভিযোগ সামনে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সেলফি ভিডিওতে সন্তোষকে হত্যার দায় স্বীকার করতে দেখা যায়। ভিডিওতে তিনি দাবি করেন, নিজের বোনকে হত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকেই তিনি হত্যা করেছেন।

সন্তোষের দাবি, বোনের হত্যার ঘটনায় সরকারি বিচারের জন্য অপেক্ষা করেও কোনো ফল না পাওয়ায় তিনি নিজেই প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। অন্য একটি কাজে যাওয়ার সময় নিজামাবাদে হরিবাবুকে দেখতে পেয়ে তার ওপর হামলা চালান বলেও ভিডিওতে দাবি করেন তিনি।

নিজের নিরাপত্তার জন্য অস্ত্র বহন করছিলেন এবং হামলার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন বলেও সন্তোষ দাবি করেন। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তান রয়েছে উল্লেখ করে মৃত্যুদণ্ড এড়াতে জনগণের সহযোগিতা চান তিনি।

তবে সন্তোষের দাবির ভিডিও এবং হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি এখনো পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। পুরো ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত চলছে। একদিকে অন্তঃসত্ত্বা ইউটিউবারের মৃত্যুর অভিযোগ, অন্যদিকে সেই মামলায় জামিনে থাকা স্বামীকে প্রকাশ্যে হত্যার ঘটনায় তেলেঙ্গানায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্র: এনডিটিভি

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -