BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ভারতে প্রবেশের সময় ফেনী সীমান্তে ২নারী আটক!

ফেনীর ফুলগাজী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় দুই বাংলাদেশি নারীকে আটক করেছে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে তাদের বিজিবির মাধ্যমে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে দুই নারীকে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে উপজেলার নোয়াপুর সীমান্তসংলগ্ন মধ্য কামাল্লা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নয়াখালী এলাকার মৃত সুধীর দাশের স্ত্রী সোনা লক্ষী (৭০) এবং বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের দোলগনি গ্রামের বিষু দাশের স্ত্রী শান্তনা (৪০)।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার রাতে ১০ বিজিবির আওতাধীন ফুলগাজীর নোয়াপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৩১-৭ এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে মধ্য কামাল্লা এলাকায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের আটক করেন।

পরে তাদের নোয়াপুর বিওপির বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। বিজিবি তাদের ফুলগাজী থানা পুলিশের হেফাজতে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, আটক দুই নারী আগে ভারতে অবস্থান করতেন। বাংলাদেশ থেকে পুনরায় বেআইনিভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তারা আটক হন।

তিনি জানান, তাদের বিরুদ্ধে পাসপোর্ট ও সীমান্তসংক্রান্ত প্রচলিত আইনে মামলা করা হয়েছে। পরে শনিবার আদালতের মাধ্যমে তাদের ফেনী জেলা কারাগারে পাঠানো হয়।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »