BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

সাজানো ফোনালাপ দিয়ে পুলিশকে বিতর্কিত করার অভিযোগ!

গাজীপুর সংবাদদাতা:

প্রশাসনের লোক পরিচয়ে পুলিশের কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা এবং পরে সেই কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পুলিশকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

গত রোববার (১৬ আগস্ট) একটি ফেসবুক পেজে গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশকে নিয়ে ‘গাজীপুরে দেহ ব্যবসা করতে পুলিশের সঙ্গে রফাদফার বিষয়ে দক্ষিণ বাংলা আবাসিক হোটেলের ম্যানেজার শামীমের চাঞ্চল্যকর ফোনালাপ ফাঁস!’—এমন ক্যাপশনে একটি অডিও প্রকাশ করা হয়।

তবে অডিওটিকে উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে বাসন থানা পুলিশ। পুলিশের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে অডিওটি ছড়িয়ে পুলিশের বিরুদ্ধে নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা করা হয়েছে।

প্রকাশিত অডিওতে অজ্ঞাত এক ব্যক্তিকে আবাসিক হোটেলের ম্যানেজার ‘শামীম’-এর সঙ্গে কথা বলে পুলিশের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চাইতে শোনা যায়। একপর্যায়ে ম্যানেজার ওই ব্যক্তিকে ‘প্রশাসনের লোক’ হিসেবে সম্বোধন করেন। তবে কথোপকথনে ওই ব্যক্তির প্রকৃত পরিচয় কিংবা প্রশাসনের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় প্রশ্ন উঠেছে—ওই ব্যক্তি আদৌ প্রশাসনের কেউ কি না, নাকি পরিচয় গোপন রেখে পুলিশের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করেছিলেন। পাশাপাশি পরিচয় নিশ্চিত না করেই ওই ব্যক্তির প্রশ্নের জবাবে হোটেল ম্যানেজারের পক্ষ থেকে পুলিশকে নিয়ে দেওয়া বিভিন্ন বক্তব্য কতটা সত্য, সেটিও যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সাংবাদিকদের মতে, কোনো কথোপকথনের অসম্পূর্ণ বা প্রেক্ষাপটবিচ্ছিন্ন অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই অডিওটির পূর্ণাঙ্গ প্রেক্ষাপট, কথোপকথনে থাকা ব্যক্তিদের পরিচয় এবং এর উদ্দেশ্য খতিয়ে দেখা জরুরি।

এদিকে পুলিশ জানিয়েছে, এলাকায় অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত আইনানুগ অভিযান পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন আবাসিক হোটেলেও অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হচ্ছে।

পুলিশ আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বা বিভ্রান্তিকর প্রচারণা চললেও অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অডিওটি কীভাবে তৈরি ও প্রচার করা হয়েছে এবং এর পেছনে কারও উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »