দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, প্রায় ৫ হাজার বছর আগে অসুর ও কংসের মতো অপশক্তির বিনাশ করতে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। অশুভ ও অপশক্তির বিনাশের উদ্দেশ্যেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল।
তিনি বলেন, ‘আমরা যখন অশুভ শক্তি ও অপশক্তির বিরুদ্ধে কাজ করব, কথা বলব, আমি বিশ্বাস করি আপনারা আমাদের পাশে থাকবেন।’
আগামীতে যেকোনো অপশক্তির বিরুদ্ধে সরকারের পাশে থাকার জন্য সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান আইনমন্ত্রী।
পরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নেন মো. আসাদুজ্জামান।
