BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ!

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাউয়াছড়া বনে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের বগির জোড়ার হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে লাউয়াছড়া এলাকায় আটকা পড়ে ট্রেনটি।

শুক্রবার (২ অক্টোবর) বেলা ১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি বগির জোড়ার হুক ছিঁড়ে যায়। এতে ট্রেনটি সেখানে আটকে পড়ে এবং ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ADS Payra UP Election

খবর পেয়ে রেল বিভাগের সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ছিঁড়ে যাওয়া হুক পুনঃসংযোগের কাজ শুরু করেন। হুক মেরামত ও পুনঃসংযোগের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শিপলু সূত্রধর বিষয়টি নিশ্চিত করে জানান, হুক ছিঁড়ে যাওয়ার পর পাহাড়িকা এক্সপ্রেসের সাতটি বগি নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে চলে আসে। বর্তমানে ছিঁড়ে যাওয়া হুক মেরামতের কাজ চলছে।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »