উজিরপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থীদের ছড়াছড়ি জনজরিপে এগিয়ে শোলক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী পলাশ কুন্ডু
উজিরপুর, বরিশাল, প্রতিনিধি :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সারা দেশে চলতেছে নির্বাচনী প্রার্থীদের ব্যক্তিত্বের প্রচারণা।
নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় বরিশালের উজিরপুরও প্রার্থীদের ছড়াছড়ি।
জয় নিশ্চিত করতে সরকারদলীয় মনোনয়ন পাওয়ার দৌড়াঝাপে শতাধিক উজিরপুর উপজেলার নেতাকর্মীরা। এর মধ্যে রয়েছে ৫নং শোলক ইউনিয়নের ডজন খানে নেতাকর্মী দৌড়াঝাপ।

পায়রা নিউজের নিজস্ব অনুসন্ধানে জানা যায়,
উজিরপুর উপজেলার ৫ নং শোলক ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট উজিরপুর উপজেলা শাখার আহব্বায়ক পলাশ কুন্ডু এগিয়ে আসছেন।


শোলক ইউনিয়নের সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায়,
পলাশ কুন্ড একজন ভালো মনের মানুষ তিনি বিগত দিনে শোলক ইউনিয়নে নিজ অর্থায়নে রাস্তাঘাট সংস্কার, তাছারা মসজিদ,মন্দির নির্মাণ করেছেন।
তাছাড়া সব সময় সুখে দুঃখে ষোলক ইউনিয়নের জনগণের খোঁজখবর এবং তরুণ সমাজকে মাদক মুক্ত রাখার জন্য নিয়মিত তিনি তাদের খেলার ব্যবস্থা করেন।

সাধারণ জনগণ আরো বলেন,
পলাশ কুন্ডু যদি ষোলক ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হন আমরা দলবল নির্বিশেষে তাকে ভোট জয়লাভ করাবো।
