BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

৪ দিনেও খোঁজ মেলেনি কুমিল্লার দুই মাদ্রাসা ছাত্রীর

কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরে মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার নামে দুই কিশোরী নিখোঁজ হয়েছে। চার দিন ধরে তাদের কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার। নিখোঁজ দুই কিশোরীর সন্ধান পেতে সবার সহযোগিতা চেয়েছেন স্বজনরা।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জুগিরকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে কাশিনগর আল-আমিন মাদরাসার উদ্দেশ্যে বের হয় মাহিমা ও তানিশা। এরপর রাতে তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

দীর্ঘ চার দিন পেরিয়ে গেলেও দুই কিশোরীর সন্ধান না মেলায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা আরও বেড়েছে। মাহিমা আক্তার মাহির নিখোঁজের ঘটনায় তার মা তাছলিমা আক্তার চৌদ্দগ্রাম থানায় সাধারণ ডায়েরি করেছেন।

ADS Payra UP Election

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন জানান, দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

নিখোঁজ দুই কিশোরীর সন্ধান পেলে পরিবারের সদস্যদের অথবা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »