BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে-কাঁদতে কাঁদতে তুবা!

‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার যেন কোনো অন্যায় না হয়, তিনি যেন সুস্থ হয়ে আবার পরিবারের কাছে ফিরে আসেন—এই প্রার্থনা ছোট্ট তুবার। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় সে।

গত শনিবার মধ্যরাতে চুরির অপবাদ দিয়ে তুবার বাবা অনিক সরদারকে বেঁধে মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। আহত অবস্থায় তাকে বেঁধে রেখে চা ও রুটি খাওয়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি ব্যাপক আলোচনায় আসে।

তুবা জানায়, ভোররাতে এক ছেলে বাড়িতে এসে তার বাবাকে আটকে মারধর করার খবর দেয়। পরে সে, তার মা ও ছোট বোন ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে বাবাকে বাঁধা অবস্থায় মারধর করতে দেখে সে তাদের কাছে বাবাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে।

তুবার ভাষ্য, ‘আমি গিয়ে দেখি বাবাকে বেঁধে রেখে মারছে সবাই। লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে, লাথি দিচ্ছে। তখন আমি তাদের বলেছি, আমার বাবাকে আর মাইরো না, আমার বাবাকে তোমরা ছেড়ে দাও, আমার বাবাকে তোমরা বেঁধে রেখ না।’

ADS Payra UP Election

বাবার ক্ষুধা লাগতে দেখে একজন চা ও রুটি দিলে সে নিজ হাতে বাবাকে খাওয়ায় বলেও জানায় তুবা। পরে অনেক অনুরোধের পর বাবাকে ছেড়ে দেওয়া হয়। বাড়িতে বাবাকে ফিরিয়ে আনতে পেরে সে খুব খুশি বলেও জানায়। পরিবারের সবার ভালোভাবে থাকার জন্য বাবার একটি কাজের ব্যবস্থা করার কথাও বলে তুবা।

অনিক সরদারের অভিযোগ, জমি ও পূর্বশত্রুতার বিরোধের জেরে তাকে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করা হয়েছে। তার দাবি, তার কাছ থেকে চুরি করা কোনো মালামাল উদ্ধার হয়নি এবং এ বিষয়ে কোনো প্রমাণও দেখানো হয়নি।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অনিক অসুস্থ থাকায় তার চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সোমবার তাকে তিন মাসের জন্য একটি মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে। এ সময়ে তার পরিবারের ভরণপোষণ ও প্রয়োজনীয় সহযোগিতায় প্রশাসন পাশে থাকবে।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, অনিকের ঘটনায় মানুষ অন্য অনেক বিষয় না ভেবে মূলত বাবার প্রতি মেয়ের ভালোবাসার বিষয়টিই দেখেছে।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »