BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর ঘটনায় কোনাবাড়ী থানায় মামলা

গাজীপুর সংবাদদাতা:

টয়লেটে যাওয়ার কথা বলে গাজীপুরে প্রিজন ভ্যান থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) কোনাবাড়ী থানার এসআই বিশ্বজিৎ মজুমদার বাদী হয়ে দণ্ডবিধির ২২৪ ধারায় মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইফতেখার হোসেন।

এর আগে, গত রবিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার আদালতে হাজিরা শেষে প্রায় ৩০ জন আসামিকে নিয়ে প্রিজন ভ্যানটি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে রওনা হয়। নাওজোড় এলাকায় পৌঁছানোর পর হঠাৎ টয়লেটে যাওয়ার কথা বলে চিৎকার শুরু করে পিচ্চি রাজা।

ADS Payra UP Election

পরিস্থিতি সামাল দিতে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে একটি শৌচাগারের দিকে নিয়ে যান। এ সময় সুযোগ বুঝে দৌড়ে পালিয়ে যায় সে। মুহূর্তের মধ্যেই পুলিশের চোখের আড়ালে চলে যায় বহুল আলোচিত এই আসামি।

পলাতক পিচ্চি রাজা ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ প্রায় ২০ থেকে ২৫টি মামলা রয়েছে।

এ ঘটনায় পরে পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -