BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ইরানে এখনো হাজারো লক্ষ্যবস্তু, অন্তত তিন সপ্তাহের পরিকল্পনা প্রস্তুত: ইসরায়েল

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিনছবি: ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক্স থেকে নেওয়া
ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ইরানে এখনো হাজার হাজার সম্ভাব্য লক্ষ্যবস্তু রয়েছে। তারা এসব লক্ষ্যবস্তুর ওপর নজর রাখছে।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন গতকাল রোববার এ কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের এখনো ইরানে হাজার হাজার লক্ষ্যবস্তু রয়েছে। এবং আমরা প্রতিদিন নতুন লক্ষ্যবস্তু চিহ্নিত করছি।’

এফি ডেফরিন বলেন, তাঁরা তাঁদের মার্কিন সহযোগীদের সঙ্গে সমন্বয় করে আগামী অন্তত তিন সপ্তাহের (ইহুদিদের পাসওভার উৎসব পর্যন্ত) পরিকল্পনা প্রস্তুত রেখেছেন। শুধু তা–ই নয়, এই তিন সপ্তাহের পরের সময়ের জন্য আরও গভীর পরিকল্পনা তাঁরা হাতে রেখেছেন।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -