BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

উত্তরায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতা হত্যার ঘটনায় আব্দুস শহীদের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে। এই মামলাগুলোর ভিত্তিতে তাকে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, উপাধ্যক্ষ আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগের সাতবারের নির্বাচিত সংসদ সদস্য এবং তিনি ১৯৯১ সাল থেকে শুরু করে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও এমপি হিসেবে নির্বাচিত হন। পরে তিনি কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -