BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

একজনের নামে সর্বোচ্চ ৫টি অটোরিকশা, কাল থেকেই নিবন্ধন শুরু!

একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি ব্যাটারিচালিত অটোরিকশার মালিক হতে পারবেন। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে পাঁচটির বেশি অটোরিকশা নিবন্ধন করা যাবে না। সিটি করপোরেশন এলাকায় ই-রিকশা চলাচল সুশৃঙ্খল করতে নতুন বিধিমালা প্রণয়নের পর এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, চাইলে সোমবার (২ নভেম্বর) থেকেই সিটি করপোরেশনগুলো নিবন্ধন কার্যক্রম শুরু করতে পারবে।

রোববার (১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে নতুন বিধিমালার বিভিন্ন দিক তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, প্রতিটি অটোরিকশায় কিউআর কোডযুক্ত নম্বরপ্লেট বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি যাত্রী ধারণক্ষমতা অনুযায়ী গাড়ির নকশা, গতিসীমা ও চলাচলের নিয়ম নির্ধারণ করা হবে।

নতুন বিধিমালা অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা। অন্যদিকে চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার এবং বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি গাড়ির ফিটনেস সনদের জন্য দিতে হবে ১ হাজার টাকা।

প্রতিমন্ত্রী জানান, নিবন্ধিত প্রতিটি রিকশা প্রতিবছর নবায়ন করে সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত চালানো যাবে। প্রতিটি গাড়ির জন্য নির্দিষ্ট গতিসীমা থাকবে। এ ছাড়া যাত্রী পরিবহনের ক্ষেত্রেও নির্ধারিত ধারণক্ষমতা মানতে হবে।

চার্জিং ব্যবস্থায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অবৈধভাবে চার্জ দেওয়া হলে শাস্তির বিধান থাকবে। নিয়ম না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে বলেও জানান প্রতিমন্ত্রী।

ঢাকা মহানগরকে আটটি জোনে ভাগ করে প্রতিটি জোনে আলাদা রঙের অটোরিকশা চলাচলের ব্যবস্থা করা হবে। গাড়ির নকশা বা ডিজাইন নির্ধারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্দেশনা অনুসরণ করা হবে বলেও জানান তিনি।

সরকারের নতুন ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বিধিমালা, ২০২৬’-এ নিবন্ধন, নবায়ন, ফিটনেস, গতিসীমা ও চলাচলের ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -