BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা প্রাইভেটকার ও মোটরসাইকেলে বেপরোয়া গতির বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হতাহতদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল কাদের জিলানী বলেন, টোল দেওয়ার জন্য মাওয়ামুখী লেনে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকার, মোটরসাইকেল ও মাইক্রোবাসকে যাত্রীবাহী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনাস্থলে যাওয়ার আগেই হতাহতদের সরিয়ে নেওয়া হয়। দুর্ঘটনায় মহাসড়কের একটি লেনে যান চলাচল প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল, যা পরে স্বাভাবিক করা হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, “আহতদের উদ্ধার করে টোল প্লাজার লোকজন ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছে।”

মর্মান্তিক এ দুর্ঘটনায় স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত চিকিৎসার দাবি জানিয়েছেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »