BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ওয়ানডে থেকে অবসরের ঘোষণা মুশফিকের

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর নানা আলোচনা-সমালোচনার মধ্যে অবশেষে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন মুশফিকুর রহিম। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি তার অবসরের ঘোষণা দেন।

৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যান ২০২২ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও একইভাবে অবসর নিয়েছিলেন। তার বিদায়ের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে আরেকটি অধ্যায়ের সমাপ্তি ঘটল। দীর্ঘ ক্যারিয়ারে তিনি গৌরবময় অর্জনের পাশাপাশি কিছু ব্যর্থতা ও হতাশার সাক্ষীও হয়েছেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে প্রথম বলেই আউট হন মুশফিক। পরের ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে করেন মাত্র ২ রান। তার আউটের ধরন নিয়ে তখন প্রবল প্রতিক্রিয়া তৈরি হয় ক্রিকেট মহলে। প্রথম দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ, আর দলের ব্যর্থতার জন্য সমালোচনার মুখে পড়েন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »