BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে যুবদল নেতা গ্রেফতার

কামাল হোসেন বিশেষ প্রতিনিধ :

 

চেক ডিজঅনার মামলায় এক বছরের কারাদণ্ডে দণ্ডিত এবং আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি দুমকি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে দুমকি থানা পুলিশ।
বুধবার (১০ জুন) রাত ৯টার দিকে উপজেলার থানা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুমকি থানার এসআই সজিবের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, সিআর মামলা নং-১০৯/১৭ এর রায়ে জাকির হোসেনকে (পিতা : সেকান্দার আলী হাং, সাং : হাওলাদার বাড়ি, জামলা, থানা : দুমকি, জেলা : পটুয়াখালী) এক বছরের কারাদণ্ড এবং চেকে বর্ণিত অর্থের সমপরিমাণ অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন দুমকি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।সম্প্রতি দুমকি উপজেলার নবাগত এক কর্মকর্তাকে যুবদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর অনুষ্ঠানেও তাকে প্রকাশ্যে দেখা যায়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, জাকির হোসেন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এবং চেকে উল্লিখিত অর্থদণ্ডে দণ্ডিত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »