BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

কচুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান বাবু দুমকিতে আটক

মেহেদী হাসান শান্ত, নিজস্ব প্রতিনিধিঃ

 

বাগেরহাটের জেলার কচুয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মেহেদী হাসান বাবুকে (৩৮) আটক করেছে দুমকি থানা পুলিশ। বুধবার রাতে তাকে উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে কচুয়া থানায় হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

 

বুধবার তিনি স্ব পরিবারে কুয়াকাটায় অবস্থানকালে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রতিপক্ষ টের পেয়ে তাকে আটকের চেষ্টা করলে তিনি দ্রুত প্রাইভেটকার যোগে অবস্থান ত্যাগ করেন। কুয়াকাটা থেকে দ্রুত আসার সময় ব্রীজের টোল না দিয়ে তিনি পালিয়ে আসেন। ঘটনাটি লেবুখালি টোলে জানালে তারা স্থানীয়দের সহযোগীতায় কারটি আটকে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দুমকি থানায় নিয়ে আসে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে কচুয়া থানায় হত্যা, চাদাবাজিসহ একাধিক অভিযোগের মামলা রয়েছে। তিনি কচুয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি। তাকে কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -