BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

গাজীপুরে অনুমোদনহীন ২ চীনা ব্যাটারি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা

গাজীপুর সংবাদদাতা:গাজীপুর জেলা এনএসআই কার্যালয়ের তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় অনুমোদনহীন দুটি চীনা মালিকানাধীন ব্যাটারি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

অবৈধভাবে ব্যাটারি তৈরি ও বাজারজাতকরণের অপরাধে এই দুটি কারখানাকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা ১০ মিনিট পর্যন্ত এই বিশেষ অভিযান চালানো হয়।

জানা গেছে, আজ দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাশিমপুর থানার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পানিশাইল এলাকায় অবস্থিত ‘টংগুইদা’ নামক ব্যাটারি কারখানায় অভিযান চালানো হয়। এই অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমান।

অভিযানকালে বিএসটিআইয়ের কোনো ধরনের অনুমোদন ছাড়াই ব্যাটারি উৎপাদন ও তা বাজারজাতকরণের সত্যতা পাওয়া যায়। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১ লাখ টাকাসহ মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

পরবর্তীতে বিকেল ৪টা ১৫ মিনিট থেকে বিকেল ৫টা ১০ মিনিট পর্যন্ত কাশিমপুর থানার ১ নম্বর ওয়ার্ডের মাধবপুর এলাকায় অবস্থিত অনুমোদনহীন চীনা মালিকানাধীন ‘টাইগার ব্যাটারি’ কারখানায় অপর একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রয়োজনীয় অনুমোদন ও বৈধ কাগজপত্র ছাড়াই কারখানার কার্যক্রম পরিচালনার প্রমাণ মেলে। এ প্রেক্ষিতে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এই যৌথ অভিযানে দুটি প্রতিষ্ঠান থেকে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -