BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

গাজীপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন

মহানগর প্রতিনিধি:গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানা ছাত্রদলের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকার চান্দনা উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলহাজ মোহাম্মদ আবু হানিফ, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইমরান, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু হোরায়রাসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় সাবেক ছাত্রনেতা মো. ইমরান তার বক্তব্যে তরুণ ও যুবসমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলহাজ মোহাম্মদ আবু হানিফ তার বক্তব্যে বর্তমান যুবসমাজের নানা চ্যালেঞ্জ ও পরিস্থিতি তুলে ধরেন। তিনি যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে খেলাধুলার ভূমিকার কথা উল্লেখ করেন।

এ ছাড়া গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ আবু হোরায়রা তার বক্তব্যে যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। মোহাম্মদ আবু হোরায়রার ব্যবস্থাপনায় ও বাসন মেট্রো থানা ছাত্রদলের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালিত হয়।

আয়োজকরা প্রত্যাশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে এবং সুস্থ ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -