BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচে ব্রহ্মপুত্র স্পোর্টিং ক্লাবের জয়

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র স্পোর্টিং ক্লাব ও ময়মনসিংহ ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় ময়মনসিংহ ইউনাইটেড স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে জয় পেয়েছে ব্রহ্মপুত্র স্পোর্টিং ক্লাব ঈশ্বরগঞ্জ।

খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল। উভয় দলই আক্রমণ ও পাল্টা আক্রমণের মাধ্যমে দর্শকদের উপভোগ্য খেলা উপহার দেয়। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রহ্মপুত্র স্পোর্টিং ক্লাব ঈশ্বরগঞ্জ।

এ প্রীতি ফুটবল খেলায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা হেযবুত তওহীদের সভাপতি বাচ্চু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »