BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

গলায় ফাঁস দিয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

মেহেদী হাসান শান্ত, নিজস্ব প্রতিনিধিঃ

 

পটুয়াখালীর দুমকিতে গলায় ফাঁস দিয়ে মোঃ সাইফুল ইসলাম কাজি(১৮) নামে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

 

শনিবার গভীর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের উত্তর চরবয়ড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে। সাইফুল চরবয়ড়া গ্রামের মোঃ দেলোয়ার হোসেন কাজির ছেলে এবং উপজেলার আজিজ আহম্মেদ কলেজের ডিগ্রী প্রথম বর্ষের পরীক্ষার্থী। স্থানীয় ও পরিবারিক সূত্রে জানাগেছে শনিবার রাতের খাবার শেষে সাইফুল ঘরের বাইরে চলে যায় এবং গভীর রাতে নিজ বাড়ির গোয়াল ঘড়ের আড়ার সাথে রশি দিয়ে ফাঁস দেয়। সকালে সাইফুলের মা মরদেহ ঝুলতে দেখে ডাকচিৎকার দিলে স্থানীয়রা মৃত অবস্থায় লাশ উদ্ধার করে। তবে কি কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে তা কেউ বলতে পারেনি।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মেদ জানান, মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »