BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

গোপালগঞ্জে আল আমিন ইসলামের নেতৃত্বে মশাল মিছিল, অংশ নেন প্রায় ১২০০ নেতাকর্মী

ছাব্বির সরদার,গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

 

 

গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ ফজলুল করিম সেলিম ও শেখ নাঈমকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত এ মিছিলে প্রায় ১ হাজার ২০০ নেতাকর্মী ও সমর্থক অংশ নেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ লঞ্চঘাটে গিয়ে শেষ হয়।

গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আল আমিন ইসলামের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীদের হাতে জ্বলন্ত মশাল দেখা যায়। তাঁরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে শেখ হাসিনা, শেখ ফজলুল করিম সেলিম ও শেখ নাঈমকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

মিছিল শেষে আল আমিন ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁদের মাটি ও মানুষের নেতা শেখ ফজলুল করিম সেলিম এবং শেখ নাঈম চাচাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত তাঁদের কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, চলমান কর্মসূচির ধারাবাহিকতায় এ মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। তাঁদের দেশে ফিরিয়ে আনার দাবিতে ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -