BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

চট্টগ্রামের মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি দশমিনায় গ্রেপ্তার

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:

 

 

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. কামাল হোসেনকে দশমিনা থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কামাল হোসেন ওই গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, কামাল হোসেন চট্টগ্রামের বাকলিয়া এলাকায় বসবাস করতেন। সেখানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তারের পর বাকলিয়া থানার মামলা নং-২৩(৪)১৪, জিআর-১২১/১৪ মামলায় তার বিরুদ্ধে মামলা হয়। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন।

ADS Payra UP Election

আদালতের রায়ের পর থেকে কামাল হোসেন পলাতক ছিলেন। একপর্যায়ে তিনি দশমিনায় নিজ গ্রামের বাড়িতে অবস্থান করেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দশমিনা থানায় পৌঁছালে পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালায়।

শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে কামাল হোসেনকে তার বসতঘর থেকে গ্রেপ্তার করেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, চট্টগ্রামের বাকলিয়া থানার মাদক মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কামাল হোসেনকে এক বছরের সাজা দেন। আদালতের আদেশের পর দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে তাকে দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »