BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

জামাই ‘নেশাগ্রস্ত’, মেয়েকে ছাড়িয়ে এনে দুধ দিয়ে গোসল করলেন মা!

দীর্ঘদিনের দাম্পত্য কলহ ও নির্যাতনের অভিযোগের পর মেয়েকে স্বামীর কাছ থেকে ছাড়িয়ে আনেন মা। এরপর নিজের করা ওয়াদা পূরণ করতে প্রকাশ্যে বাজারে দুধ দিয়ে গোসল করেছেন জুলেখা বেগম নামে এক নারী। এরই মধ্যে তার দুধ দিয়ে গোসলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাইখীর চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে।

জুলেখা বেগম উপজেলার চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের মহশিন মোল্লার স্ত্রী। প্রায় ১৪ বছর আগে তার মেয়ে মনিরা খাতুনকে (৩০) সুমন শেখ (৩২) নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়া হয়।

জুলেখা বেগমের দাবি, বিয়ের পর থেকেই তার মেয়েকে বিভিন্নভাবে নির্যাতন করতেন সুমন। তিনি নেশাগ্রস্ত অবস্থায় মেয়েকে নিয়মিত মারধর করতেন বলেও অভিযোগ করেন তিনি। একপর্যায়ে কয়েকদিন আগে কাবিন রেজিস্ট্রারের মাধ্যমে তাদের বিচ্ছেদ হয় এবং মেয়েকে বাবার বাড়িতে নিয়ে আসা হয়।

ADS Payra UP Election

জুলেখা বেগম বলেন, মেয়েকে স্বামীর সংসার থেকে ছাড়িয়ে আনতে পারলে তিনি দুধ দিয়ে গোসল করবেন বলে ওয়াদা করেছিলেন। সেই ওয়াদা অনুযায়ী শুক্রবার সকালে বাইখীর চৌরাস্তা বাজারে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেন তিনি।

মনিরার বাবা মহশিন মোল্লাও দাবি করেন, বিয়ের পর থেকেই তার মেয়েকে স্বামী নির্যাতন ও মারধর করতেন। তার অভিযোগ, সুমন নেশা করতেন এবং মেয়েকে নির্যাতনের কারণে পরিবারটি অতিষ্ঠ হয়ে পড়েছিল। পরে মেয়েকে স্বামীর কাছ থেকে ছাড়িয়ে আনা হয়। এরপর স্ত্রীর করা ওয়াদা অনুযায়ী তিনি দুধ দিয়ে গোসল করেন।

তবে সুমন শেখের দাবি, তার বিরুদ্ধে নেশাগ্রস্ত হওয়া ও স্ত্রীকে মারধরের অভিযোগ সঠিক নয়।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -