BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, প্রাণ গেল ৬০ বছর বয়সী বৃদ্ধের!

সুনামগঞ্জের শাল্লায় জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মন্নার মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার আটগাঁও ইউনিয়নের নিজগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত মন্নার মিয়া নিজগাঁও গ্রামের আব্দুল হেকিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজব আলী ও ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রউফ মিয়ার মধ্যে জায়গা-জমি এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

শনিবার দুপুরে বিরোধপূর্ণ জায়গায় রউফ মিয়া বেড়া দিলে আজব আলীর লোকজন তা তুলে ফেলতে যান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সময় রউফ মিয়ার পক্ষের মন্নার মিয়া গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ মন্নার মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »