BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বাংলাদেশ চারকোল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের ১০,০০০ বৃক্ষরোপণ কর্মসূচি ইতোমধ্যে দেশব্যাপী ৫,০০০টি চারা রোপণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :

 

 

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশের বনায়ন বৃদ্ধি ও সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ চারকোল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিসিসিএমইএ) দেশব্যাপী এসোসিয়েশনের তালিকাভুক্ত সদস্যদের কারখানা ও কারখানার আশপাশের এলাকায় ১০,০০০টি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে।

এই কর্মসূচির আওতায় ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় এসোসিয়েশনের সদস্যদের উদ্যোগে ৫,০০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা সফলভাবে রোপণ করা হয়েছে। অবশিষ্ট ৫,০০০টি চারা পর্যায়ক্রমে নির্ধারিত স্থানে রোপণ করা হবে।

বাংলাদেশ চারকোল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি জনাব আতিকুর রহমান বলেন, “জলবায়ু পরিবর্তন বর্তমানে বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। শিল্পখাতের অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণে আমাদেরও দায়িত্ব রয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা শুধু গাছ লাগাচ্ছি না, বরং একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ার আন্দোলনে অংশগ্রহণ করছি। ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।”

এসোসিয়েশন মনে করে, শিল্পপ্রতিষ্ঠানগুলোর পরিবেশবান্ধব উদ্যোগ দেশের কার্বন নিঃসরণ হ্রাস, জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং সরকারের বনায়ন কর্মসূচিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ চারকোল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন দেশের সকল শিল্পপ্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান এবং সচেতন নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »