BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুর্গাপূজায় মিলতে পারে টানা ৫ দিনের ছুটি!

চলতি বছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি পেতে পারেন। পূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে দীর্ঘ ছুটির সুযোগ তৈরি করতে ২২ অক্টোবর একদিন নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত অনুমোদন হয়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২২ অক্টোবর ছুটি ঘোষণার প্রস্তাব আসন্ন মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভায় অনুমোদনের পর এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমীতে সরকারি ছুটি রয়েছে। এর পরের দিন ২২ অক্টোবর বৃহস্পতিবার কর্মদিবস।

ADS Payra UP Election

তবে ২২ অক্টোবরও নির্বাহী আদেশে ছুটি দেওয়া হলে এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ২২ অক্টোবর ছুটির বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে অতিরিক্ত এই ছুটির সমন্বয়ে পরবর্তী সময়ে একটি শনিবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হতে পারে। এ শর্ত যুক্ত করেই প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হচ্ছে।

অর্থাৎ, মন্ত্রিসভায় প্রস্তাবটি অনুমোদিত হয়ে প্রজ্ঞাপন জারি হলেই দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি নিশ্চিত হবে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »