BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দশমিনায় সেনাবাহিনী–পুলিশের যৌথ অভিযান, অস্ত্র ও মাদকসহ আটক ১

মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালী:

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পটুয়াখালীর দশমিনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একজনকে আটক করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত দশমিনা টিটিসি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর তানজিল নূর (৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি)–এর নেতৃত্বে সেনাবাহিনী ও দশমিনা থানা পুলিশের সমন্বয়ে দশমিনা উপজেলার আলীপুরা গ্রামে এ যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মোঃ শাহিন (২৫) নামে এক যুবককে আটক করা হয়। তিনি আলীপুরা গ্রামের বাসিন্দা। আটককৃত শাহিন মজিবুর খলিফার ছেলে।

অভিযান চলাকালে তার কাছ থেকে
৪টি দেশীয় অস্ত্র,২ গ্রাম গাঁজা,২ পিস ইয়াবা ট্যাবলেট,মাদক সেবনের বিভিন্ন উপকরণ,২টি মোবাইল ফোন এবং১টি মাদক পরিমাপের যন্ত্র
উদ্ধার করা হয়।

পরবর্তীতে ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দশমিনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকায় অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »